ব্রাহ্মণপাড়ায় ৬০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ———-==========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ জব্দ করা হয়। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল উপজেলার ৩ নম্বর চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাঈন উদ্দিন সরকার বাড়ির পাশের একটি সেতুর সংলগ্ন কাঁচা সড়কে একটি পিকআপ ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাতনামা চালক ও তাঁর সহযোগীরা।
পরে গাড়িটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা পিকআপটি মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন