শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার, মামলা দায়ের

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা রিপোর্টার :==============
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন পৌর এলাকার মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরমান আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
২০টি বস্তায় মোট ১০০০ প্যাকেট ভারতীয় ফুচকা (প্রতি বস্তায় ৫০ প্যাকেট), যার মোট ওজন প্রায় ১০০০ কেজি এবং আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা। এছাড়া PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট ৩টি কার্টনে মোট ১৫০ বক্স (৩০,০০০ শলাকা), যার মূল্য প্রায় ৩,০০,০০০ টাকা এবং Mond ব্র্যান্ডের ৯৪ বক্স সিগারেট (১৮,৮০০ শলাকা), যার মূল্য ১,৮৮,০০০ টাকা।

উদ্ধারকৃত আলামতের মোট মূল্য দাঁড়ায় ৬,৮৮,০০০ (ছয় লক্ষ আটাশি হাজার) টাকা।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন