কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, কক্সবাজার সদর থানায় ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ও মূল অভিযুক্ত মো. সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন (২৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ছাদেক।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন