নাঙ্গলকোটের বাজারে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

সিটিভি নিউজ।। ‎মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট ( কুমিল্লা) সংবাদদাতা=============কুমিল্লার নাঙ্গলকোটের অষ্টগ্রাম মিয়ার বাজারে আগুন লেগে বাজারের মদিনা টেলিকম নামক একটি দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অম্তত ১৫ লক্ষ টাকা। নিঃস্ব হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল হক। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান ঘটনারস্হল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, দারদেনা করে তিনি দোকানটি সাজিয়েছেন। আগুন লেগে তার সব শেষ হয়ে গেছে।
পুড়ে গেছে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১৫ লক্ষাধিক টাকা। উপার্জনের একমাত্র প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় তাকে এখন পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান বলেন, ঘটনারস্হল পরিদর্শন করেছি। সহায়তা প্রদানের চেষ্টা করব। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন