দেবীদ্বারে ট্রাক্টরের চাকা বিস্ফোরণে চালক নিহত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ============কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হাওয়া দেওয়ার সময় ট্রাক্টরের চাকার বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ) সকাল পৌনে ১০টায় উপজেলার চরবাকর এলাকায় জাকির হোসেনের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন নিজেই ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত হয়েছে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন আমাদের একটি টিম ঘটনাস্থলে আছেন। তারা নিহতের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব‍্যবস্থা নেবেন।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে নিহত ট্রাক্টর চালক শিপন নিহত হওয়ার সংবাদে উপস্থিত লোকজন। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন