কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন প্রথম দিনে ১ নং ওর্য়াড দলের জয়লাভ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ===============
ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা তিন টায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের এমপি মাওলানা আবু তালিব। উদ্বোধনী প্রথম দিনের খেলাতে অংশ নিয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ড ক্রিকেট দল সুপার ওভারে ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট দলকে পরাজিত করে।
শুরুতেই মাঠে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি আবু তালিব। এরপর টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ১নং ওয়ার্ড ক্রিকেট দল ১৫ ওভারে ১১১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ নং ওয়ার্ড ক্রিকেট দলও সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করায় খেলার জয় পরাজয় গড়াই সুপার ওভারে। এ ওভারে দূদান্ত খেলে জয় তুলে নেয় ১নং ওর্য়াড ক্রীকেট দল। বিজয়ী দলের তন্ময় ৩৩ রান ও ২ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।
টুর্নামেন্ট আয়োজক কমিটি ও শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ জানান, এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলাম জামায়াতের থানা আমির আব্দুল হক, শিবিরের এম ইউ কলেজ শাখার হুসাইন আহম্মেদ সহ অন্নান্য সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন