উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উখিয়া থানাধীন পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর চেকপোস্ট-০৯ এ তল্লাশিকালে তাকে আটক করা হয়।

৮ এপিবিএন সূত্র জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। পরে তার সঙ্গে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা নীল পলিপ্যাক থেকে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি নুরুল হক (২০)। তিনি সৈয়দ আমিনের ছেলে। তার এফসিএন নম্বর ১১২৩৯৩। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্প-০৯ এর ব্লক বি/০৭ এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন