টানা দ্বিতীয় বারের মতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা জেলা ক্রিকেট দল

সিটিভি নিউজ।। বিকেএসপির ৪ নাম্বার মাঠে অনুষ্ঠিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে কুমিল্লা জেলা দল দিনাজপুর জেলা দলকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো এই আসরের ফাইনালে উন্নিত হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। কুমিল্লার বোলাররা দারুণ বোলিং করে মাত্র ৮৫ রানে অলআউট করেন দিনাজপুর জেলা দলকে। কুমিল্লার ইয়াসির আরাফাত ১১ রানে ৪ উইকেট, ইয়াসিন হোসাইন ২২ রানে ৪ উইকেট এবং ওমর রাজা ২১ রানে ২ উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।দলের পক্ষে সাইফুল ইসলাম সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন। লো-স্কোরিং এ ম্যাচে কুমিল্লার স্পিনার ইয়াসির আরাফাত ১০ ওভার বোলিং করে ৪ টি মেডেনসহ ১১ রানে ৪ উইকেট লাভ করায় ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হন।আগামী ২৬ এপ্রিল ঢাকা জেলা দলের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩ নাম্বার ক্রিকেট মাঠে।কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস ফাইনাল খেলায় সফলতা লাভ করার জন্য সকলের নিকট দোয়া করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=