ব্রাহ্মণপাড়ায় ৬০০ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ——-====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার ধান্যদৌল এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামের এক ব্যক্তির বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার সোনা মিয়া উপজেলার ধান্যদৌল গ্রামের মৃত হাজী আব্দুল মজিদের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন