নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রস্তুতি সভা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
দেশব্যাপী শিশু–কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু–কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, কারাতে ও সাঁতার—এই আটটি ইভেন্টে অংশ নিতে পারবে।
এ উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা বেল্লাল হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
মাসব্যাপী এই আয়োজন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। সংবাদ প্রকাশঃ ২৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন