নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ==========
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিমেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩এপ্রিল) সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, ডেপুটি সিভিল সার্জিন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো: আজম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম ও বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার আলী সহ অন্যরা।
আলোচনায় বক্তারা পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহন, পুষ্টিকর খাদ্যের উৎপাদন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সচেতনতা মূলক বিষয় সমূহ তুলে ধরেন। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ১০ টি ষ্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হয়। শোভাযাত্রাটি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। সংবাদ প্রকাশঃ ২৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=