হামের ঝুঁকি মোকাবিলায় ব্রাহ্মণপাড়ায় জরুরি সমন্বয় সভা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী ।। সংবাদদাতা জানান =============
হাম রোগের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিনুর রেজা। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তারা আরও জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় হাম ও রুবেলার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সচেতন থাকতে হবে এবং টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে।
বক্তারা বলেন, রুবেলাও একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। গর্ভকালীন সময়ে রুবেলায় আক্রান্ত হলে গর্ভস্থ শিশুর মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাই শিশুদের পাশাপাশি কিশোর-কিশোরীদেরও টিকাদানের আওতায় আনা জরুরি।
সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে হাম ও রুবেলা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন