ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন শাহরিয়ার হোসেন লিমন

সিটিভি নিউজ।। গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।===============
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী মোঃ শাহরিয়ার হোসেন (লিমন)।

সোমবার (২০ এপ্রিল ) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানটি কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার এলাকায় প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটির ইতিহাস- ঐতিহ্য , শিক্ষা কার্যক্রম ও অবদান অতুলনীয় । প্রতি বছর শত শত শিক্ষার্থী এখানে শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকে।

শাহরিয়ার হোসেন লিমন একজন তরুন রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বুড়িচং উপজেলা কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লিমন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে সুনাম ও সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর বাবা মরহুম আব্দুস সাত্তার বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বড় ভাই মোঃ জসিম উদ্দিন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি কমিটির সভাপতি।

মোঃ শাহরিয়ার হোসেন লিমন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙলবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

ক্যাপশন: ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়ে মোঃ শাহরিয়ার হোসেন লিমন কুমিল্লা -৫ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন। সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন