ঝিনাইদহ জেলাকে ঢেলে সাজাতে চান নবাগত জেলা প্রশাসক নোমান হোসেন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি : অবহেলিত ঝিনাইদহ জেলাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো.নোমান হোসেন| যোগদানের পর জেলার সুশিল সমাজ,রাজনীতিবিদ,সাংবাদিক,সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সহ নানা শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন| এরমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করতে জেলার আইনশৃঙ্খলাবাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিয়েছেন| মতবিনিময়কালে তিনি বলেন,মাদকের সাথে জড়িতরা যত শক্তিশালী হোক না কেন,তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে|
তিনি আরো বলেন,পর্যায়ক্রমে পায়রা চত্তর,আরাপপুর,হামদহ,মর্ডান মোড়,ট্রাক টার্মিনাল,বাস টার্মিনাল,শহীদ মিনার এলাকা,চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড,‘ট’ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অলিগলি দখলমুক্ত করা হবে| এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষদের জন্য অবিল¤ে^ গনসৌচাগার নির্মাণ করে দুর্ভোগ লাঘব করা হবে|
এছাড়াও আদালত চত্বর,সদর হাসপাতাল,পাসপোর্ট অফিস,বিআরটিএ,ভ’মি অফিস,সাব-রেজিষ্টার কার্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র দমন ও দুর্নীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন|
এসময় তিনি আরো বলেন,অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় মাটি বিক্রি বন্ধ,সরকারি গাছ কর্তন প্রতিরোধ,সরকারি অফিসে দুর্নীতি কমানো এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করাসহ নানা পদক্ষেপ নেওয়া হবে| জেলাকে ঢেলে সাজাতে সব শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মো.নোমান হোসেন|
স্থানীয়দের মতে,এসব উদ্যোগে গ্রহণ করা হলে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত ও মডেল শহরের রূপ নেবে| সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=