কালীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুর, আহত ২

সিটিভি নিউজ।। মানিক ঘোষ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:===========
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাসহ দুই নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা রাতেই কালীগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, ভুক্তভোগী তরিকুল ইসলাম শিমুলের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় তরিকুল ইসলাম বাড়িতে না থাকায় তার স্ত্রী রিনা খাতুন (৩৮) বাড়ির সামনে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় তাকে রক্ষা করতে গেলে তরিকুল ইসলামের মা মাজেদা বেগম (৬৫) আহত হন। এছাড়া বাড়িতে ভাঙচুর ও ঘরে থাকা পাট বিক্রির প্রায় সাড়ে সাত লাখ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেললাল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=