নাঙ্গলকোটে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ‎মজিবুর রহমান মোল্লা রিপোর্টার, নাঙ্গলকোট =========
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার পরিচালনায় ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার সম্পূর্ণ বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেওয়া হয়েছে সব বয়সের সব ধরণের চক্ষু রোগীর চিকিৎসা। সাধারণ রোগীদেরকে বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয় এবং ছানি অপারেশনযোগ্য রোগীদের চক্ষু হাসপাতালের গাড়ী করে ঐদিনই কুমিল্লা নিয়ে যাওয়া হয়। অপারেশন রোগীর কুমিল্লায় যাওয়া-আসা, থাকা-খাওয়া, সেবা-যত্ন, ঔষধ ও চশমা প্রদান করা হবে। প্রোগাম অফিসার দেলোয়ার হোসেন বলেন, এ কর্মসূচিতে দেড় শতাধিক রোগীকে সাধারণ চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং অর্ধশত রোগীকে অপারেশনের জন্য নেওয়া হয়। ব্যবস্থাপনায় ছিলেন বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব ও মানবিক বক্সগঞ্জ। এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মানবিক বক্সগঞ্জের সদস্য ও ইউনিয়ন পরিষদ সদস্য মাওলানা সাকের হোসাইন, মাস্টার মাসুদ হাসান, মাসুম বিল্লাহ, আব্দুল কাইয়ুম, মুন্না, শাহপরান, জীবন সহ আরও অনেকে। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন