মনোহরগঞ্জে এসএসসি পরিক্ষার্থীদের স্যালাইন ও পানি বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ কুমিল্লার মনোহরগঞ্জে এসএসসি ও দাখিল সমমানের পরিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরীক্ষা শুরুর প্রথম দিনে উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে্র আগত শিক্ষার্থীদের পাশে পানি ও খাবার স্যালাইন নিয়ে দাঁড়াতে দেখা গেছে উপজেলা ছাত্রদলের নেতা—কর্মীদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ, জাবেদ মাহমুদ, আব্দুর রহমান, জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দ। প্রচন্ড গরম থেকে স্বস্থি পেতে উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য এমন ব্যবস্থার কথা জানান উপজেলা ছাত্রদল সদস্য সচিব। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন