ব্রাহ্মণপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শিশুদের সুরক্ষায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। তিন সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রায় ২৭ হাজারের বেশি শিশু হাম-রুবেলা টিকার আওতায় আসবে। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১৯২টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত।
সোমবার (২০ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ, যুবদলের সদস্য সচিব এনামুল হক সুমন, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাজুল ইসলাম মিঠু প্রমূখ। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=