সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন, সংবাদদাতা জানান =============
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যাগে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। হাম- রুবেলা ক্যাম্পেইন টি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করা হয় বুড়িচং পৌরসভার পূর্ণমতি কমিউনিটি ক্লিনিকে। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৫ এর সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এবং এ ক্যাম্পেইনের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মালেকুল আফতাব ভূইয়া। অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র কর্মকার, স্বাস্থ্য সহকারী সবুজ মিয়া, সিএইচসিপি আলেয়া আক্তার। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে এ ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে আগামী ১০মে পর্যন্ত ২শত ১৬টি কেন্দ্রের মাধ্যমে এ টিকাদান কর্মসূচী সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্র গুলোতে টিকা প্রদান করা হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মালেকুল আফতাফ ভূইয়া বলেন, এ বছরের ২০এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নে ২শত১৬টি কেন্দ্রের মাধ্যমে ৪৪হাজার ৩শত ৭০জন শিশুর মাঝে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী চলবে। টিকা গ্রহণের যোগ্য হলো জন্মের ৬মাস থেকে ৫বছরের কম বয়সী সকল শিশু টিকা গ্রহনের আওতায় আসবে। তাই তিনি সকল সচেতন নাগরিকদের কে টিকা গ্রহনের যোগ্য শিশুদের নিয়ে কেন্দ্রে টিকা গ্রহন করার জন্য অনুরুধ করেন। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com