নাঙ্গলকোটে যুবকের ছুরিকাঘাতে ব্যাংকের নারী কর্মকর্তা আহত

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট (কুমিল্লা)সংবাদদাতা===============
নাঙ্গলকোটে যুবকের ছুরিকাঘাতে ব্যাংক এশিয়ার এক নারী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ বাজারের ব্যাংক এশিয়ার একটি এজেন্ট কার্যালয়ে। আহত নারী কর্মকর্তার নাম রাশেদা আক্তার লাকী । সে উপজেলার বাতাবাড়ীয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং এক সন্তানের জননী।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ বাজারে স্থাপিত ব্যাংক এশিয়ার এজেন্ট কার্যালয়ে রাশেদা একাকি দুপুরের আহার সেরে নিজ টেবিলে কাজ করতে পেছন থেকে সামনে আসছিল। এসময় পুর্ব থেতে ওঁৎপেতে থাকা আশরাফুল ইসলাম নামক এক যুবক ব্যাংকের ভেতরে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। লাকীর আত্মচিৎকারে পাশর্^বর্তী লোকজন এসে একটি ধারালো চোরাসহ আশরাফুলকে আটক করে পরে পুলিশের নিকট হস্তান্তর করে। এদিকে গুরুতর আহত অবস্থায় লাকীকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ছুরিকাঘাতকারী যুবকের নাম আশ্রাফুল ইসলাম তার বাড়ী বগুড়া জেলায়। সে উপজেলার মন্নারা বাজারে আশরাফুল ফার্ণিচার মার্ট দোকানের মালিক। আশরাফুল জানায়, গত সপ্তাহে সে লেনদেন করার জন্য এ ব্যাংকে আসে। সময় শেষ হয়ে যাওয়ায় এ নারী কর্মকর্তা ওর সাথে লেনদেন করেননি। এতে সে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ হিসাবে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত রাশেদা আক্তার লাকীর অবস্থা আশংকাজনক বলে জানান তার স্বজনরা।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি আইনগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=