কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে কক্সবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন