সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালে অত্র শিক্ষা বোর্ডে ২৭৪ কেন্দ্রে ৮ জেলার ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১শ’ ৭৪ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৫শ’ ৩৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫শ’ ৪২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১৯ জন এবং বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী মাত্র ১শ’ ৪৮ জন।
এবার বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৯শ’ ৬৭ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ৮শ’ ৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮শ’ ৯৭ জন। জেলা ওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, রাজশাহী’র ৫৫ কেন্দ্রে ৫১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৮ হাজার ৫শ’ ৩৭ জন।
এর মধ্যে ছাত্র ১৫৪০৩ ও ছাত্রী ১৩১৩৪ জন। চাঁপাইনবাবগঞ্জের ১৪ কেন্দ্রে ২৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১২ হাজার ৯শ’ ৫৬ জন। এর মধ্যে ছাত্র ৬৮৯৯ ও ছাত্রী ৬০৫৭ জন। নাটোরের ২৭ কেন্দ্রে ২৯৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৮শ’ ৭৮ জন। এর মধ্যে ছাত্র ৭৯৯১ ও ছাত্রী ৭৮৮৭ জন। নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২১ হাজার ২শ’ ৯৯ জন।
এর মধ্যে ছাত্র ১১৬৮৭ ও ছাত্রী ৯৬১২ জন। পাবনার ৩১ কেন্দ্রে ৩০৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৬শ’ ৭২ জন। এর মধ্যে ছাত্র ১৩০১৪ ও ছাত্রী ১৩৬৫৮ জন। সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ৩৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩শ’ ৫৪ জন। এর মধ্যে ছাত্র ১৬৬১০ ও ছাত্রী ১৪৭৪৪ জন। বগুড়ার ৪৫ কেন্দ্রে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩২ হাজার ১শ’ ০২ জন। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com