উখিয়ার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিক গ্রেফতার: র্যাব-১৫

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার========= কক্সবাজারের উখিয়া থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিককে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, গত ১ এপ্রিল উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২৫) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই এজাহারনামীয় আসামিরা আত্মগোপনে চলে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) জানতে পারে, মামলার অন্যতম মূল হোতা টেকনাফের মোচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছে।
এরপর সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল স্থানীয় সূত্রের সহায়তায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক ওরফে আবু সিদ্দিক (৩৫)-কে গ্রেফতার করে।
গ্রেফতার আবু সিদ্দিকের পিতার নাম কাদির হোসেন। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬ এলাকার বাসিন্দা।
র্যাব আরও জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=