ব্রাহ্মণপাড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===========
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লেনদেনকে আরও সহজ ও আধুনিক করতে ব্রাহ্মণপাড়ায় ‘ক্যাশলেস বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) পূবালী ব্যাংক পিএলসি, ব্রাহ্মণপাড়া শাখার উদ্যোগে খয়াজআলী মেম্বার মার্কেটে সামনে এবং গ্রাহকবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’এই মূল লক্ষ্য ও স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ মাঈনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে ক্যাশলেস। নগদ টাকার ঝুঁকি কমিয়ে ডিজিটাল মাধ্যমে লেনদেন করার মাধ্যমেই ব্যবসায়িক সমৃদ্ধি সম্ভব। পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খয়াজআলী মেম্বার মার্কেটের মালিক মোঃ মোসলেউদ্দিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, ব্রাহ্মণপাড়া শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জাবেদ সরকার।
সভায় বক্তারা ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং কিউআর (ছজ) কোডের মাধ্যমে লেনদেনের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্রাহ্মণপাড়া ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রসারে ব্যাংকের সাথে একাত্মতা প্রকাশ করেন। সভায় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন