বাংলাদেশের শত করা ৭০ জন লোকই কৃষক, কৃষির বিকল্প কিছু নেই…… কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ============
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে।আওয়ামী লীগ সরকারের সময়টা দুর্নীতি করাল ঘাস। ওই সময়ব কৃষিতে কৃষকের জন্য বরাদ্দ কৃড টাক্টর মূল্যবান সামগ্রী লুট করে নিত। দুর্নীতির মহোৎসব চালিয়েছেন আওয়ামী লীগ সরকার। আমরা এই সব থেকে পরিত্রাণ চাই।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় সরকার কৃষি কার্ড চালু করেছে, যার মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে এসব উদ্যোগ গ্রহণ করেছেন।

এ সময় মন্ত্রী ঘোষণা দেন, অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান,ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক রহমান, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ ফারুক আহমেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলার কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আমির হোসেন বাদল, আবিদ হোসেন বাদল ২, হারুন অর রশিদ মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান ,যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন