কুমিল্লাঃ দেবীদ্বারে ৫ জনসহ কুমিল্লার ১১ আসনের সংরক্ষিত মহিলা আসনে ২৯ আবেদনকারীর কেউ এমপি পাননি

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =================
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দেবীদ্বারে ৫ জনসহ কুমিল্লার ১১ আসনের সংরক্ষিত মহিলা আসনে ২৯ আবেদনকারীর কেউ এমপির তালিকাভূক্ত হতে পারেননি।

তবে দেবীদ্বারের পুত্রবধূ সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিএনপি দলীয় স্থায়ী কমিটির সদস‍্য সেলিমা রহমান বরিশাল বাবুগঞ্জ এলাকা থেকে আবেদন করে সংরক্ষিত মহিলা আসনে এমপি পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেলে ফোনালাপের সাংবাদিকদের সেলিমা রহমান জানান, নির্বাচিত হয়েছি, তবে কোন জোনে দায়িত্ব দেয়া হবে তা এখনো জানা হয়নি, যেখানে দায়ীত্ব পাব সেখানে কাজ করব।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দলের ৩৬ জন মনোনীতদের মধ্যে দেবীদ্বার তথা কুমিল্লার ২৯ প্রার্থীর কারোর নাম তালিকায় না আসলেও, দলের প্রকাশিত তালিকার প্রথমে রয়েছে সেলিমা রহমানের নাম। তিনি তার বাবার বাড়ি বরিশাল বিভাগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও দেবীদ্বারের পুত্রবধূ ও কন্যাসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তাদের কেউ মনোনয়নপ্রাপ্ত হননি।

সেলিমা রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল হামিদ ভূঁইয়ার পুত্রবধূ এবং বিশিষ্ট ব্যাবসায়ী এম এ মুজিবুর রহমানের স্ত্রী। বর্তমান সময়ে পরিবার নিয়ে তিনি ঢাকায় বসবাস করছেন। জাতীয়তাবাদী রাজনৈতিক জীবনে তিনি বহু হামলা মামলার স্বীকার হয়েছেন ও কারাভোগ করেছেন। সেলিমা রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুভূতি জানতে এবিষয়ে কথা বললে মনোনয়নপ্রাপ্ত সেলিমা রহমান সাংবাদিকদের জানান, ভালো লাগছে। আল্লাহ যা দেয় তাঁতে সন্তুষ্ট থেকে সেটাকে সম্মান করা উচিত।

বিএনপি দলীয় এমপি শূন্য দেবীদ্বারকে নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। কোন জোনে দিবে তাও জানা যায়নি, আমি দায়িত্ব পেলে অবশ্যই দেবীদ্বারকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।

অপর দিকে মনোনয়ন বঞ্চিত কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান‍্যান সুফিয়া বেগম জানান, কুমিল্লা- ৪ দেবীদ্বার আসন থেকে আমিসহ ৫ জন মনোনয়ন পত্র টানলেও কেউ মনোনয়ন পাননি। আমার সাথে আরো যারা ছিলেন, তাদের মধ‍্যে কুমিল্লা- ৪ আসনের সাবেক ৪ বারের সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সহধর্মিনী মাজেদা আহসান মূন্সী, মঞ্জুরুল আহসান মুন্সীর পুত্র ব‍্যারিস্টার রিজভিউল আহসান মূন্সীর স্ত্রী ফারজানা বুবলী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রেহানা পারভীনসহ ৫ জনের কেউ মনোনয়ন পায়নি। তাছাড়া কুমিল্লা সদর সনের ৪ জন, বুড়িচং-ব্রাক্ষনপাড়া আসনে ২ জন, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, তিতাস ১ জন করে, দাউদকান্দি ৫জন, হোমনা ৩জন, মেঘনা ২ জনসহ ৩০ জনের মধ‍্যে ১ জন মনোনয়ন জমা দেননি বাকী ২৯ জনের কেউ পাননি। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন