শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আনন্দটা জাগাতে হবে : মনিরুল হক চৌধুরী

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি===============
ঘটনাটি অভিনব হলে বাস্তব যে, একজন এমপি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে বসে ক্লাস করেছেন, শিক্ষার গভীরের সমস্যাগুলো অনুধাবন করতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে। সেই অনুসন্ধিসু এমপি হলেন কুমিল্লা-৬ আসনের মনিরুল হক চৌধুরী।
তিনি শ্রেণীকক্ষে বসে বিদ্যালয়ের পড়াশোনার মান, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে সেগুলো সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মনিরুল হক চৌধুরী বিদ্যালয়ে একটি নতুন ভবন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সোমবার সকাল ১০টায় কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বসে ক্লাস করেন তিনি। এ সময় ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষিকা শামিমা নাসরিন।
৭ম শ্রেণির বাংলা প্রথমপত্রের কাজী নজরুল ইসলামের লেখা ‘কুলি মজুর’ কবিতাটি পড়াচ্ছিলেন তিনি।
শিক্ষিকা শামিমা নাসরিন বলেন, আমি খুবই আনন্দ ও আন্তরিকতার সঙ্গে ক্লাস নিয়েছি। একজন নির্বাচিত গণপ্রতিনিধি আমার সামনে বসা, এটা আমার জন্য খুবই আনন্দের ছিল। আমার শিক্ষার্থীদের সবার চোখেমুখে নতুন সম্ভাবনা দেখতে পেয়েছি। তারা এমপি মহোদয়ের সামনে দাঁড়িয়ে হাসিমুখে কুলি মজুর কবিতার ভাবার্থ তুলে ধরেছে। এমপি মহোদয় তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের ছেলে মেয়েদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের ভেতরে শিক্ষার আনন্দটা জাগাতে হবে। তাহলে তারা স্কুল ফাঁকি দেবে না, পড়াশোনায় অমনোযোগী হবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান
গুলোকে আধুনিক ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক দিয়ে পরিচালনা করতে হবে। এ সময় তিনি নিজেও কুলি মজুর কবিতার ভাবার্থ সব শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=