ব্রাহ্মণপাড়ায় জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘আসাহি একাডেমির যাত্রা শুরু

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এই প্রথম জাপানি ভাষা শেখার প্রতিষ্ঠান ‘আসাহি একাডেমির’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের আবদুল খালেক মার্কেটে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তারা জাপানি ভাষার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এবং প্রযুক্তিতে উন্নত দেশ জাপানে ক্যারিয়ার গড়তে হলে জাপানি ভাষা শেখার বিকল্প নেই। আগামী প্রজন্ম যেন এই ভাষা শিখে জাপানে গিয়ে নিজেদের আত্মনির্ভরশীল ও সুপ্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা।
আসাহি একাডেমির উদ্যোক্তারা জানান, উন্নত মানের জাপানি ভাষা শিক্ষার জন্য এখন আর কষ্ট করে কুমিল্লা শহর বা ঢাকা যাওয়ার প্রয়োজন হবে না। ব্রাহ্মণপাড়ার স্থানীয় শিক্ষার্থীদের জন্য দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মানসম্মত পাঠদানের অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গোলাম জিলানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর আলহাজ্ব মোঃ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাফি, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, দীর্ঘ ভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আসাহি একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহফুজুল বারী বিভিন্ন মিডিয়ার সাংবাদিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণপাড়া আসাহি একাডেমির ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল সাকিব বিন মোস্তফা।
অনুষ্ঠানটি মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়, যেখানে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=