ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৪০টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, আজ রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার ও এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে একটি দল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে সড়কের ওপর থেকে জান্নাতুল ফেরদৌস (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন