সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেনঃ সংবাদদাতা জানান ---------------
উঠেছে। এ সময় স্বীকারোক্তিতে বাধ্য করতে বৈদ্যুতিক শক ও মোম গলিয়ে পুরুষাঙ্গে ঢেলে ঝলসে দেন ডিবির ওসি মো. আরিফুল ইসলাম।
ভুক্তভোগী মো. ইউনুস ফকির (৪০) পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মৃত মোবারক আলী ফকিরের ছেলে। তিনি পুলিশ অফিসার্স মেসে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ১৩ এপ্রিল ঘটলেও ঘটনাটি শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশ্যে আসে।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, পিরোজপুর পুলিশ লাইনসসংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার মেসে থাকেন ডিবির ওসি মো. আরিফুল ইসলাম। তার কক্ষের দুটি চাবির একটি ইউনুসের কাছে ছিল। ওসি আরিফ সোমবার দুপুরে ইউনুসের কাছে থাকা চাবিটি ফেরত চায়। চাবি দিতে ইউনুস ব্যর্থ হলে আরিফের কক্ষ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়ে ইউনুসকেই সেই টাকা চুরির জন্য দোষারোপ করা হয়।
টাকা চুরির কথা অস্বীকার করায় তাকে হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতনের সময় ইউনুস চিৎকার করলে তার মুখে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়। রান্নাঘরে নিয়ে গরম মোম গলিয়ে পুরুষাঙ্গে ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগও রয়েছে।
পরে ডিবি পুলিশের লোকজন তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। তখন পরিবারের সদস্যরা টাকা ফেরত দেওয়ার জন্য ওই রাত পর্যন্ত সময় চান। এরপর মেসে নিয়ে আবারও ইউনুসের ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনার পর পরিবারের সদস্যরা আরিফকে টাকাগুলো পৌঁছে দেন। টাকা পাওয়ার পর ইউনুসকে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছে নেওয়া হয়।
পুলিশ সুপার ইউনুসের কাছ থেকে বিস্তারিত শোনার পর ওই মেসের ঝাড়ুদার শাকিলকে ডেকে পাঠান। জিজ্ঞাসাবাদে শাকিল টাকা চুরির কথা স্বীকার করে এবং চুরি যাওয়া টাকা ফেরত দেয়। পরে ইউনুসের পরিবারের পক্ষ থেকে দেওয়া টাকা ফেরত দেওয়া হয়।
ইউনুসকে চিকিৎসার জন্য তার পরিবার জেলা হাসপাতালে নিতে চাইলে পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা হুমায়ুন কবির তাকে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা করান। নির্যাতনের বিষয়টি জানাজানি হবে- এই ভেবে চিকিৎসকের কাছে ইউনুসের সমস্যার বিষয়ে কিছুই বলতে দেওয়া হয়নি।
পরদিন ডিবি পুলিশ ইউনুসকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। সেখানে ইউনুসকে বলতে বাধ্য করা হয় যে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে নিজেই নিজের পুরুষাঙ্গ পুড়িয়ে দিয়েছে এবং পড়ে গিয়ে আঘাত পেয়েছে।
ভুক্তভোগীর ভাই আনিসুর রহমান জানান, এ ঘটনার পর তার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। এছাড়া পুলিশের সঙ্গে পেরে উঠবেন না ভেবে তারা কোথাও কোনো অভিযোগ দেননি। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে পুলিশ সুপার ইউনুসের পরিবারকে আশ্বাস দিয়েছেন। বিষয়টি চেপে যাওয়ার জন্য ডিবির পক্ষ থেকে ইউনুসকে একটি কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়।
পিরোজপুরে পুলিশ অফিসার্স মেসের এক অস্থায়ী কেয়ারটেকারের বিরুদ্ধে চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় স্বীকারোক্তিতে বাধ্য করতে বৈদ্যুতিক শক ও মোম গলিয়ে পুরুষাঙ্গে ঢেলে ঝলসে দেন ডিবির ওসি মো. আরিফুল ইসলাম।
ভুক্তভোগী মো. ইউনুস ফকির (৪০) পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মৃত মোবারক আলী ফকিরের ছেলে। তিনি পুলিশ অফিসার্স মেসে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ১৩ এপ্রিল ঘটলেও ঘটনাটি শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশ্যে আসে।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, পিরোজপুর পুলিশ লাইনসসংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার মেসে থাকেন ডিবির ওসি মো. আরিফুল ইসলাম। তার কক্ষের দুটি চাবির একটি ইউনুসের কাছে ছিল। ওসি আরিফ সোমবার দুপুরে ইউনুসের কাছে থাকা চাবিটি ফেরত চায়। চাবি দিতে ইউনুস ব্যর্থ হলে আরিফের কক্ষ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়ে ইউনুসকেই সেই টাকা চুরির জন্য দোষারোপ করা হয়।
টাকা চুরির কথা অস্বীকার করায় তাকে হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতনের সময় ইউনুস চিৎকার করলে তার মুখে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়। রান্নাঘরে নিয়ে গরম মোম গলিয়ে পুরুষাঙ্গে ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগও রয়েছ
পরে ডিবি পুলিশের লোকজন তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। তখন পরিবারের সদস্যরা টাকা ফেরত দেওয়ার জন্য ওই রাত পর্যন্ত সময় চান। এরপর মেসে নিয়ে আবারও ইউনুসের ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনার পর পরিবারের সদস্যরা আরিফকে টাকাগুলো পৌঁছে দেন। টাকা পাওয়ার পর ইউনুসকে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছে নেওয়া হয়।
পুলিশ সুপার ইউনুসের কাছ থেকে বিস্তারিত শোনার পর ওই মেসের ঝাড়ুদার শাকিলকে ডেকে পাঠান। জিজ্ঞাসাবাদে শাকিল টাকা চুরির কথা স্বীকার করে এবং চুরি যাওয়া টাকা ফেরত দেয়। পরে ইউনুসের পরিবারের পক্ষ থেকে দেওয়া টাকা ফেরত দেওয়া হয়।
ইউনুসকে চিকিৎসার জন্য তার পরিবার জেলা হাসপাতালে নিতে চাইলে পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা হুমায়ুন কবির তাকে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা করান। নির্যাতনের বিষয়টি জানাজানি হবে- এই ভেবে চিকিৎসকের কাছে ইউনুসের সমস্যার বিষয়ে কিছুই বলতে দেওয়া হয়নি।
পরদিন ডিবি পুলিশ ইউনুসকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। সেখানে ইউনুসকে বলতে বাধ্য করা হয় যে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে নিজেই নিজের পুরুষাঙ্গ পুড়িয়ে দিয়েছে এবং পড়ে গিয়ে আঘাত পেয়েছে।
ভুক্তভোগীর ভাই আনিসুর রহমান জানান, এ ঘটনার পর তার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। এছাড়া পুলিশের সঙ্গে পেরে উঠবেন না ভেবে তারা কোথাও কোনো অভিযোগ দেননি। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে পুলিশ সুপার ইউনুসের পরিবারকে আশ্বাস দিয়েছেন। বিষয়টি চেপে যাওয়ার জন্য ডিবির পক্ষ থেকে ইউনুসকে একটি কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com