নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

সিটিভি নিউজ।। ‎নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা ===========
‎কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের নিচে কাটা পড়ে ছপুরা বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পশ্চিম বামপাড়া গ্রামের নুরুল আমিনে স্ত্রী । রোববার সন্ধায় ঢাকা-চটগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌর বাজার রেলক্রসিং সংলগ্ন হরিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
‎জানা যায়, ঢাকা থেকে চট্রগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌরবাজার রেলক্রসিং সংলগ্ন হরিপুর এলাকায় পৌঁছলে ছপুরা বেগম রেলপথ অতিক্রমকালে অসাবধনতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়।
‎লাকসাম জি আর পি থানা পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে মহিলার লাশ পাওয়া যায়নি। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে । তারপরও ঘটনারস্থলের সার্বিক কাজ শেষ করে মহিলার বড়িতে গিয়ে পরবর্তী আইনী কর্যক্রম গ্রহণ করা হবে । সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন