চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশক্রমে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা এলাকার মাতামুহুরী নদী পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে একটি স্ক্যাভেটর, একটি বেলচা, একটি কোদাল, ১৫ লিটার ডিজেল এবং একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় এফআইআর নং-২৬, জিআর নং-১৪৭ মূলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ওসি মনির হোসেন স্থানীয়দের অবৈধ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=