হাদিয়া মানবিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবকাদদাতা জানান ============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে হাদিয়া মানবিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মহালক্ষীপাড়া আইডিয়াল স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন। প্রধান মেহমান ছিলেন কুমিল্লা জজকোর্টের আইনজীবী এ বি এম কামরুল হাসান।
হাদিয়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম ঠিকাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা জজকোর্টের আইনজীবী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন, দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুকুল আলম রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, যুবদল নেতাকর্মী ও এলাকাবাসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: নাজমুল হাসান।
বক্তারা বলেন, হাদিয়া মানবিক ফাউন্ডেশন সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে কাজ করবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। এ ছাড়াও হাদিয়া মানবিক ফাউন্ডেশন ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=