ব্রাহ্মণপাড়ায় বড়ধুশিয়া–নাগাইশ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া থেকে নাগাইশ–শশীদল সড়কের অবস্থা এখন অত্যন্ত নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং গত বছরের বন্যার ক্ষতিতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিদিন এ পথে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে মাটির রাস্তা বের হয়ে এসেছে। আবার কিছু অংশে সড়কের এক পাশ ধসে পড়েছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের বন্যায় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সাময়িকভাবে কিছু অংশ মেরামত করে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। তবে তা টেকসই হয়নি।
এ সড়কটি শশীদল রেলস্টেশনে যাতায়াতের অন্যতম প্রধান পথ। পাশাপাশি নাগাইশ সরকারি কলেজ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, জাহিদুর হাসান উচ্চ বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেতে এই সড়ক ব্যবহার করতে হয়।
সড়কটি দিয়ে চলাচলরত কয়েকজন শিক্ষক বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।
স্থানীয় পথচারী আবদুল হান্নান বলেন, এই রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, সড়কের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আশা করি এ সড়কটি অল্প কিছু দিনের মধ্যে কাজ চলমান থাকবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন