সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =======
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ উপেক্ষা করে প্রতিপক্ষ জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. আক্তার হোসেন।তিনি অভিযোগ করে জানান, উপজেলার দীর্ঘভূমি মৌজার সি.এস. ৩৪৯ নম্বর দাগভুক্ত প্রায় ১০ শতক ভিটি বাড়ি নিয়ে কুমিল্লা যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। যাহার মামলা(নং ৪১৩/২০২৪)। চলমান এ মামলায় গত ৬ ফেব্রুয়ারি আদালত উক্ত সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তিনি দাবি করেন, ওই মামলার বাদী যুখী রানী কর্মকার তাঁকে পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেছেন। সে পরিপ্রেক্ষিতে তিনি মামলার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন আদালতের নির্দেশনার পরও আব্দুস সামাদ ও তাঁর সহযোগীরা সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এতে আদালতের আদেশ অমান্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে আদালত সিভিল কোর্ট কমিশনার হিসেবে মো. ইকবাল আহমদ ভূঁইয়াকে নিয়োগ দেন। কমিশনার গত ১১ এপ্রিল সরেজমিনে তদন্ত সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
আক্তার হোসেন আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের কাছ থেকে অর্থ নিয়ে ব্রাহ্মণপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত বিজ্ঞ আদালতের অমান্যকারী ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্তার হোসেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com