নাঙ্গলকোটে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা============
নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুব আলী চৌধুরী শনিবার তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি….. রাজেউন)। মৃত্যুকালে ওনার বয়স হয়েছে ৭৬ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যায়। রবিবার সকালে জানাযা শেষে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে পুলিশ বাহিনী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুব আলী চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন