নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:============
নওগাঁ সদর উপজেলার সুলতানপুর জেলে পাড়ায় মারামারি ও সহিংসতা ঠেকাতে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
শনিবার দিবাগত (১৯ এপ্রিল) রাতভর অভিযান এবং রবিবার দিনব্যাপী চলমান এই অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ টিম অংশ নেয়। অভিযানটি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. সোহাগ হোসেন (৩০), মো. শাহীন আলম (২৭) ও মো. ওসমান গনি ওরফে রনি (২৭) তাদের সবার বাড়ি নওগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর জেলে পাড়ায়।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, মারামারি এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রাম দা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রডসহ বিভিন্ন ধরনের ধারালো ও ভোঁতা অস্ত্র।
পুলিশের দাবি, এসব অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা গত কয়েকদিনে এলাকায় ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন ব্যক্তির ওপর হামলার চেষ্টা চালিয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ।” সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=