চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ===============
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সভাপতি ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচ অর্গানাইজেশন (ডাব্লিউএইচআরও) এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান বক্তা ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আবুল কাশেম মো: শামসুদ্দীন।

বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: জহিরুল আলম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর আব্দুল কাদের, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক প্রফেসর জাহাঙ্গীর হোসেন, বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: শহিদুল ইসলাম, মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হাফেজ মজিবুল হক, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার প্রভাষক রাজী বিল্লাহ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম মিয়াজী, অভিভাবক সদস্য আলী আজগর, সমাজ সেবক বেলাল হোসেন, আব্দুস সাত্তার, সাবেক অভিভাবক সদস্য মো: নাছির উদ্দিন, মাদরাসার সহ-সুপার এ কে এম সাইফুদ্দিন, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, মো: আনিছুর রহমান, শাখাওয়াত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় জমিদান করে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় গোলাম রসুল ও আবু বক্কর সিদ্দিককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং দাখিলের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষায় পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন