“কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল” কনক- সভাপতি, শিশির- সাধারণ সম্পাদক, খোকন- কার্যকরী সভাপতি

সিটিভি নিউজ।। কুমিল্লা সাংস্কৃতিক জোটের “বর্ষবরণ-১৪৩৩” উদযাপন আয়োজনের ৪র্থ ও সমাপনী দিনের কর্মসূচিতে ধারাবাহিক নেতৃত্বের পালাবদল নগরীর একট a কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
১৪৩২ বঙ্গাব্দের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও সাবেক সভাপতি এড.শহীদুল হক স্বপন এর সার্বিক সমন্বয়ে এবং পালাবদল পর্ষদের আহ্বায়ক আবুল হাসানাত বাবুল এর সঞ্চালনায় নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলায়েত হোসেন কনক’কে সভাপতি, নাট্যকর্মী ও সংস্কৃতিজন মো: আশিকুর রহমান শিশির’কে সাধারণ সম্পাদক ও খেলাঘর সংগঠক কমল চন্দ খোকন’কে কার্যকরী সভাপতি এবং নাট্যকর্মী তানিম আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ১৪৩৩ বঙ্গাব্দের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সভাপতি মন্ডলীর সদস্য রেহানা মফিজ, অমৃত লাল দত্ত, ইউনুস উল্ল্যা, রসিক কবি আব্দুল কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিথিলা মজুমদার মুমু, উম্মে হাবিবা শিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক পপি সূত্রধর, প্রকাশনা সম্পাদক এড.দিলীপ কুমার চন্দ, প্রচার সম্পাদক মঈনুদ্দিন খাঁন মাহাদী, আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব, নির্বাহী সদস্য এড. নাজনীন আক্তার কাজল, সৈয়দা আফরোজা সুলতানা মিলি, উত্তম বহ্নি সেন, জাহিদুর রহমান মামুন, সুলতানা পারভীন দ্বিপালী, সফিকুল ইসলাম ঝিনুক, ইসতিয়াক আহমেদ পল্লব, সাদ বিন ইউসুফ, আয়েশা সিদ্দিকা সোমা, পূর্ণিমা নাহা, আজাদ সরকার লিটন, নুসরাত জাহান চৌধুরী।
নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমিন উর রশিদ ইয়াছিন এবং সংবর্ধিত অতিথি মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জোটের সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আপনজন সম্মাননা প্রদান, বিশেষ সম্মাননা প্রদান, বৈশাখী শোভাযাত্রার যেমন খুশি তেমন সাজ এর পুরস্কার বিতরণ, অতিথিবৃন্দ ও জোটের নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং
পরিশেষে,ভাগ্য কুপন পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত আয়োজনের পরিসমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=