কুমিল্লা নগরীতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু ২০ এপ্রিল

সিটিভি নিউজ।। কুমিল্লা নগরীতে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম-২০২৬ আগামীকাল ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। টানা ১৪ কর্মদিবস পর্যন্ত এ কার্যক্রম চলবে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নগরীর সকল শিশুদের এই টিকাদান কার্যক্রমের আওতায় আনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিশুদের সুস্বাস্থ্য ও সংক্রামক রোগ প্রতিরোধে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, হাম-রুবেলা প্রতিরোধে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নগরীর প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে টিকা প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই টিকা শিশুদের দেয়া হবে। ৬মাস থেকে ৫বছর বয়েসী শিশুদের এই টিকা দেয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=