কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই বিতরণ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।। তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন ত্রিশূলের আয়োজনে ধর্মীয় শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের মেধাবী ২০জন শিক্ষার্থীর মাঝে সনাতন ধর্মীয় বই বিতরণ করা হয়েছে। গেলো ১৭ এপ্রিল শুক্রবার বিকেলবেলা কুমিল্লা রাণীর বাজার রোড সংলগ্ন শ্রী শ্রী রাসস্থলী @ রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় বৈদিক মন্ত্র, গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ত্রিশূল গীতা শিক্ষালয়ের মেধাবী ২০জন শিক্ষার্থীর মাঝে ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন- কুমিল্লা মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ও ধর্মীয় তত্ত্ববেত্তা শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রকৌশলী নারায়ণ চন্দ্র ভৌমিক, ত্রিশূল এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. বিশ্বজিৎ দেব, তাপস কুমার নাহা, এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, এডভোকেট তাপস চন্দ্র সরকার ও দেবাশীষ চৌধুরী দেবু প্রমুখ।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন “ত্রিশূল” এর সভাপতি আশিষ দাস।
এসময় উপস্থিত ছিলেন- ত্রিশূল গীতা শিক্ষালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন