“ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ” এর উদ্যোগে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:================ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এলাকার
অস্বচ্ছল পরিবারের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ) বিকেলে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর
দক্ষিণ বাজারে সমাজ কল্যান পরিষদের কার্যালয়ে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল আমিন সরকার,সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক,সংগঠনের সিনিয়র যুগ্ন -সাধারণ সম্পাদক ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ি বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ মোল্লা,সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ মিয়া, সহ সভাপতি মোঃ সবুর খান,সমাজ কল্যান সম্পাদক
সুব্রত চক্রবর্তী,কার্যকরী সদস্য নূর নবী,কার্যকরী সদস্য ও কুমিল্লা নাভানা হসপিটাল প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার,শ্রী রামানন্দ গ্রীরী,শ্রী লিটন গ্রীরী প্রমুখ।

কোষাধ্যক্ষ ও দেবিদ্বার উপজেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন খাঁনের
সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,মোঃ নুরুন নবী,মোঃ মিজানুর রহমান
সুরুজ মিয়া খাজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন,
“ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ” দির্ঘদিন এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য কাজ করছে আসছে। এই সংগঠনটি এখন সুবিল ইউনিয়নের আইকন। সকল বাঁধা-বিপত্তি, ষড়যন্ত্রকে ভেদ করে নিজ গতিতে এগিয়ে চলেছে সংগঠন। বর্তমানে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংগঠনের নিবন্ধন সম্পন্ন হওয়ায় কাজে আরও গতি আসবে। আমরা মানবতার সেবায় আগামীতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন সনদপত্র পেল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সামাজিক ও মানবিক সংগঠন “ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ” যার নিবন্ধন নম্বর: কুমি- ২২০২/২০২৬। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন