নওগাঁয় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ধলু

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ======
নওগাঁর সদর উপজেলায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিলে ফলক উন্মোচনের পর কোদাল দিয়ে খালের মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
সূত্রমতে, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল দুটি খনন করা হচ্ছে। হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত ২ হাজার ৪০ মিটারের একটি খাল খননের ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। এছাড়া বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল পর্যন্ত ১ হাজার ২০০ মিটারের আরও একটি খাল খননের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।
এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন ইসলাম বিন দোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন