দেবীদ্বারঃ ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বারে বিদ‍্যুতের ভয়াবহ লোড শেডিং থেকে একটি গ্রামের রাতের অন্ধকার ঘুচাতে সোলার লাইট (স্ট্রিট লাইট) -এ আলোকীত করার উদ‍্যোগ নিয়েছে গ্রামের ১৪০ (প্রবাসী) রেমিটেন্স যোদ্ধার সহায়তায় গ্রামবাসী।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের গুরুত্বপূর্ণ সড়কে
ওই উদ‍্যোগ বাস্তবায়নে ৬টি স্ট্রিট লাইট বসিয়ে উদ্বোধন করা হয়।

বিশিস্ট সমাজ সেবক মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এবং সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর কমিশনার মো. মজিবুর রহমান, সাংবাদিক মো. গোলাম রাব্বী প্লাবন, মো. জাকির হোসেন, সাংবাদিক একেএম মিজানুর রহমান কাউছার।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, মো. জালাল খান, শাহাদাত হোসেন নাঈম, মোস্তফা আমিন, আউয়াল খান, জসীম উদ্দিন, সোহেল আহমেদ, সাইফুল ইসলাম, নাজীম খান, সবুজ মিয়া প্রমূখ।

একই বৈঠকে গ্রাম উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। মাদক বিরুধী এবং কিশোর গ‍্যাং রোধে গ্রামবাসী ঐক‍্যবদ্ধ হয়ে লড়ে যাওয়ার প্রতিশ্রুতি ব‍্যক্ত করেন। এছাড়াও শিক্ষার মান উন্নয়ন, নতুন প্রজন্ম ও যুব- তরুণ, কিশোরদের মাদক ও কিশোর গ‍্যাং থেকে সড়াতে খেলাধূলা, বই পড়া এবং সংস্কৃতি কর্মকান্ডে আগ্রহ বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন আলোচকগণ।
সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন