টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি =============
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ.এন.এম সাজেদুর রহমান এর সার্বিক নির্দেশনায় এবং সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১ জন সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি, ১৩ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি, ২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আরও ৪ জন আসামি।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে টেকনাফ মডেল থানা সূত্র জানায়, অপরাধ দমন ও পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=