কুমিল্লঃ সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বার নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস‍্য ও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ‍্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) তার ইউনিয়নের খাইয়ার গ্রামসহ বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে মানুষের মাঝে মোমবাতি বিতরণ করেন।

প্রায় ২ মাস পূ্র্বে খাইয়ার গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমকে এক লক্ষ টাকা অনুদান দিতে যেয়ে বৈদ‍্যুতিক লোডশেডিং -এ পড়ায় প্রতিবাদ স্বরুপ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোমবাতি বিতরণ কর্মসূচী পালন করেন তিনি। এসময় তার সাথে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এমপি গ্রামবাসীদের উদ্দেশ‍্যে তিনি বলেন, সারা দেশে ভয়াবহ বৈদ‍্যুতিক লোডশেডিং চলছে কিন্তু সরকার তা স্বীকার করেনা। সরকার কখনোই অভাব আছে এটা স্বীকার করেনা। তেল নাই, সারাদিন বিদ‍্যুৎ থাকেনা এটা স্বীকার করেনা। আমি সংসদে বলেছিলাম, তেল সংকট, বিদ‍্যুৎ সংকট এটা স্বীকার করুন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটায়
হাসনাত আব্দুল্লাহ তার নিজ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বিশিস্ট রাজনীতিক, কুমিল্লার বিশিষ্ট আইনজীবী, সাবেক এমপি মরহুম এডভোকেট নুরুল ইসলাম খান’র প্রয়াত সহধর্মিণী নুরুন্নাহার খানম(৮৬)’র জানাযায় অংশ নেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন