ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতার, উদ্ধার ২ শিশু

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরির মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে এ গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত মূল আসামী মো. শুক্কুর মিয়া পারভেজ (২০) কে গ্রেফতার করা হয়। এছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়া (৩৮) এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে।
অন্যদিকে পৃথক অভিযানে সাধারণ ডায়েরি (জিডি) মূলে নিখোঁজ দুই শিশু— জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫) কে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামীকে আদালতে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীকে পরোয়ানা অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামীকে সাজা কার্যকরের জন্য প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=