চৌদ্দগ্রামে লাম্পি স্কিন ডিজিজ টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম ্sউপজেলা সংবাদদাতা জানান ==========:=========
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে গবাদি পশুকে বিনামূল্যে লাম্পি স্কিন ডিজিজ টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন সাগরের সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: মো: লাভলু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজি, চৌদ্দগ্রাম প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: নাহিদ হাসান, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মামুন মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো: খালেদ রায়হান, খামারি আবু তাহের হানিফ, পারভিন আক্তার।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ মাঠ সহকারী আব্দুল আলিম শাহেদ, চৌদ্দগ্রাম উপজেলা প্রাণি সম্পদ অফিসের কৃত্রিম প্রজনন কর্মকর্তা শহিদুল ইসলাম, ইয়াকুব আলী, জাকির হোসেন, মো: মোস্তফা, মো: সোহাগ, মো: সুজন মিয়া, মো: শামীম, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার ইউছুফ আলী, জয়নাল আবেদীন, শংকর মজুমদার, ধোড়করা বাজার কমিটির সভাপতি হাফেজ নজির আহম্মেদ, ঝাটিয়াখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহিম, সমাজ সেবক আমিনুল হক, খামারি মো: রবিন, মো: সিয়াম, মো: হুমায়ুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন সাগর বলেন, এলএসডি গরুর জন্য একটা ভয়ংকর ভাইরাস বাহিত চর্মরোগ। এই ভাইরাসের সংক্রমণের ফলে এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে যে সময়ে মশা মাছি অধিক বংশবিস্তার সেই সময়ে প্রাণঘাতী এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়। এজন্য লাম্পি স্কিন ডিজিজ নির্মূলের লক্ষে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রায় তিন হাজার উপকারভোগী খামারির গবাদিপশুকে এলএসডি টিকা বিনামুল্যে প্রদান শুরু করা হবে। সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=