সিটিভি নিউজ।। রিপোর্টার,কুমিল্লা:=================
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী ক্লাব ‘লায়ন্স ক্লাব অব কুমিল্লা" এর ২০২৬ -২৭ বর্ষের নির্বাহী কমিটি গঠন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ) রাতে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় সেলিম ক্লিনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডাঃ এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি লায়ন অধ্যাপক আলী আহসান টিটু, কোষাধ্যক্ষ লায়ন মোঃ আবদুল হালিম,লায়ন মোঃ সাইদুল ইসলাম ভূইয়া, লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, লায়ন মোঃ আবদুল আউয়াল সরকার।
পরে আগামী (২০২৬-২০২৭) সালের কমিটিতে সর্বসম্মতিক্রমে লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিমকে সভাপতি লায়ন মোঃ আবদুল আউয়াল সরকারকে সাধারন সম্পাদক ও লায়ন মোঃ আবদুল হালিমকে কোষাধ্যক্ষ হিসেবে নাম ঘোষনা করেন।
এবং সহ সভাপতি লায়ন মোঃ সাইদুল ইসলাম ভূইয়া,লায়ন চেমন চৌধুরী,টেইল টুইস্টার লায়ন সালমা আক্তার, ট্রেমার লায়ন এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস,
চেয়ারম্যান : মেম্বারশিপ কমিটি লায়ন এডভোকেট নজরুল ইসলাম, ডাইরেক্টর লায়ন এডভোকেট মাহবুবুর রহমান, লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, লায়ন অধ্যাপক আলী আহসান টিটু, লায়ন আতোয়ার জাহান চৌধুরী, সদস্য লায়ন হোসনে আরা বেগম।
নেতৃবৃন্দ নতুন সেবা বর্ষে ক্লাবের ঐতিহ্য অনুযায়ী সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com