বুড়িচংয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে ৩ শিক্ষার্থী আহত, অল্পের জন্য রক্ষা ৪ শতাধিক

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ========কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের সামনে থাকা একটি বড় গাছ হঠাৎ উপড়ে পড়ে। এ সময় গাছের নিচে থাকা তিন শিক্ষার্থী আহত হয়।

আহতরা হলো দশম শ্রেণির শিক্ষার্থী সায়মন, নবম শ্রেণির আবু সাইম এবং ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনির বলেন, আমি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। হঠাৎ একটি বড় গাছ উপড়ে পড়ে তিনজন ছাত্র আহত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী।স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেনকে মরা গাছটি সম্পর্কে বার বার সতর্ক করে বলা হয়েছে উপজেলা প্রশাসনকে অবহিত করে গাছটি কেটে ফেলার জন্য। কিন্তু তিনি কর্ণপাড করেনি যার ফলে আজ এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবি আহমেদ বিকেল ৫ টায় মোটো ফোনে এবিষয়ে কোন কিছু জানে না, শিক্ষার্থীদের আহতদের বিষয় কেউ জানাইনি। তিনি সাংবাদিকদের মাধ্যমে মাত্র জাননেল এবং খোঁজ খবর নিচ্ছেন। সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন